গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ২ টি পরিবারের বসত ঘর ও মালামাল পুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।
উপজেলার বোয়ালী ইউনিয়নের নন্দীচালা গ্রামে গত ২ আগস্ট রাত ১১টার দিকে গ্রামের রাধাবল্লভ ও অর্জুন মাল-এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবার দুটি সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে চাল ও নগদ অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি সহায়তার জন্য প্রশাসনকে বিষয়টি অবহিত করেছেন।
বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের তাৎক্ষণিকভাবে চাল ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আরও সহযোগিতা পাওয়ার জন্য প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা হাসনাত মুহাম্মদ রায়হান জানান,আগুন লাগার খবর পেয়ে আজ সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নিয়েছি।