গাবতলীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া): | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৭ পিএম
গাবতলীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি

ডেঙ্গু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা মূলক র‌্যালি বুধবার (২ সেপ্টেম্বর) গাবতলী পৌরসভা থেকে বের হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসাধারণকে সচেতন করা হয়। পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা, আবর্জনা ও মশার প্রজননস্থল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।

গাবতলী পৌরসভার আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, গাবতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, মডেল থানার ওসি রাকিব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম রুহুল আমিন, পৌর নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম রিপন, উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম , ক্যাশিয়ার খোরশেদ আলম, লাইসেন্স পরিদর্শক জাহাঙ্গীর আলম, কর আদায় কারি আবূ সাঈদ, কর নিধারক সাজ্জাদুর রহমান, উচ্চমান সহকারী নূরে আলম, স্বাস্থ্য সহকারী আমিনুল ইসলাম, সহকারী সামছুল হক কালু, কার্য সহকারী কোহেল হাসান, বিদ্যুৎ সহকারী সরোয়ার হোসেন, বিদ্যুৎ হেল্পার রফিকুল ইসলাম, রুবেল, মিজানুর,রফিকুল, জামিরুল, রেজা প্রমুখ।

অতিথিগন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে