সারাদেশে আজ মঙ্গলবার ৫টি সম্মিলিত ইসলামি ব্যাংক এর উদ্ভোধন ও আত্মপ্রকাশ হয়েছে। এই ব্যাংকগুলো হলো: এক্সিম ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসি, স্যোসাল ইসলামি ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি ও ইউনিয়ন ব্যাংক পিএলসি। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বাজিতপুর উপজেলার সরকারিভাবে সম্মিলিত ইসলামি ব্যাংক শাখার উদ্ভোধন করেন শাখা ব্যবস্থাপক ও ম্যানেজার মো: মিজবাহ উদ্দিন ভূইয়া। এসময় বিভিন্ন গ্রাহক উপস্থিত থেকে ব্যাংকে লেনদেন করেন। সম্মিলিত ইসলামি ব্যাংকে স্লোগানটি হলো: “সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী।” তাদের অগ্রযাত্রায় গ্রাহকরা ভবিষ্যৎ উন্নত কামনা করছেন বলে অনেক গ্রাহক গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। এরই মধ্যে গ্লোবাল ব্যাংক পিএলসিটি গত চার বছর ধরে বাজিতপুর শাখা হিসেবে সুনামের সহিত গ্রাহকদের সাথে লেনদেন করে আসছেন।