টাঙ্গাইলে গ্রীষ্মকালীন জাতীয় আন্ত প্রতিষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) দিনব্যাপী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা, উপজেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন হাবিব কাদের উচ্চ বিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় ও সৃষ্টি একাডেমিক স্কুল। এছাড়াও থাকছে হ্যান্ডবল প্রতিযোগিতা এতে অংশগ্রহণ করবেন বি.বি সরকারি উচ্চ বিদ্যালয়, বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয় ও সৃষ্টি একাডেমিক স্কুল। উক্ত খেলায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ও ক্রীড়া কমিটির সদস্য সচিব মোহাম্মদ মজিবুল আহসান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামাত তোফাজ্জল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল, আজিম মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ।