দৌলতপুর পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি সিপুল মোল্লাকে আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৬ পিএম
দৌলতপুর পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি  সিপুল মোল্লাকে আটক

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের মাদক বিরোধী  বিশেষ অভিযানে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেঃ খালেদুর রহমানের নেতৃত্বে এস, আই,মহসিন আলী সংগীয় ফোর্স সহ  উপজেলার তারাগুনিয়া এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি শিপুল মোল্লা (৪৫) কে গতকাল রাতে আটক করে। তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কোর্টে চালান দেয়া হয়েছে। পুলিশ জানায় আটক কৃত শিপুল মোল্লা তারাগুনিয়ার মৃত আতার মোল্লার পুত্র। এ দিকে দৌলতপুরের  নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনা সহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় দোলতপুরে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে