প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, সকল ভ’ল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তৃণমূলে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে। দলের মধ্যে কোন গ্রুপিং ও বিভেদ থাকবে না। তিনি বলেন. গত সংসদ নির্বাচনে বিভেদে জড়িয়ে এ আসনে ধানের শীষের ফলাফল বিপর্ষয় ঘটলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে। এজন্য সকল নেতাকর্মীকে একজোট হয়ে কাজ করতে হবে। মঙ্গলবার বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত এক সভাতে প্রধান অতিথির ভাষনে রাশেদ খান একথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবুর রহমান মিনির সভাপতিত্বে ভ’ষনস্কুল মাঠ সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত সভাতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যগ্ন-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ন- আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান। সভার মাধ্যমে বিভেদ ভুলে মুল ধারার বিএনপির রাজনিতির সাথে যুক্ত হওয়া নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শফৎ পড়ান প্রধান অতিথি রাশেদ খান।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবর রহমান মিলনের সঞ্চালনায় সভাতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইসলাইল হোসেন, লুৎফর রহমান লেন্টু, মশিয়ার রহমান ও সামসুল ইসলামসহ বিএনপির খানা ও পৌর শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।