রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে।
নিহতের নাম আব্দুল হান্নান (৩৯)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান। আব্দুল হান্নানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন।
সোমবার সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার ভোররাতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুল হান্নান। সন্ধ্যায় তিনি মারা যান। বর্তমানে হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।