পাবনায় বেড়েছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৬:৪৮ পিএম
পাবনায় বেড়েছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) এর আওতাধিন উপজেলা সমূহে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। প্রতি ঘন্টায় লোডশেডিং করা হচ্ছে। ফলে মানুষের জীবনযাত্র,ব্যবসা-বানিজ্য স্থবির হয়ে পড়েছে। গত এক সপ্তাহ ধরেই বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। এ সমিতির আওতাভুক্ত চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর,আটঘরিয়া,ঈশ্বরদী (আংশিক) ও পাবনা সদর (আংশিক) উপজেলাতে বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধির কারণে জনজীবনে দূর্ভোগ নেমে এসেছে। ছোট ছোট কর-কারখানায় যেমন ব্যাহত হচ্ছে উৎপাদন,তেমনি ববসা-বানিজ্যে মন্দাভাব তৈরি হয়েছে। শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। বিদ্যুতের অভাবে পড়ালেখা চরমভাবে ব্যাহত হচ্ছে। ভাদ্রের গরমে বিদ্যুৎ না থাকায় জনজীবন দ্ুির্বষহ হয়ে পড়েছে। রাতের বিদ্যুতের লোডশেডিং হলে বেড়ে যায় মশার উপদ্রব। গরমে হাসফাঁস করে সাধারণ মানুষ।    

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সারা দেশের মতো পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। সমিতি কর্তৃপক্ষের এ ক্ষেত্রে করণীয় নেই। প্রতিদিনই চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম পাচ্ছে সমিতি। 

চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়রুল হক সিন্টু জানান,বিদ্যুতের লোডশেডিংয়ে শুধু বাসা-বাড়িতেই সমস্যা হচ্ছে না। কল-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষুদ্র বিদ্যুৎভিত্তিক ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। গত রবিবার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও বিদ্যুতের লোডশেডিং নিয়ে সদসরা কথা বলেছেন এবং ক্ষোভ প্রকাশ করে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার দবি জানিয়েছেন।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারি জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মোঃ সাকির হোসেন জানান,এই সমিতিতে প্রতিদিনই চাহিদার তুলানায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়া যাচ্ছে। আজকে (সোমবার) পিক আওয়ার ও অফ পিক আওয়ার মিলে বিদ্যুতের চাহিদা ৭৬ মেগাওয়াট। কিন্তু পাওয়া গেছে ৪৫ মেগাওয়াট। ফলে ৩১ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি নিয়ে লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ পাওয়ার উপর নির্ভর করে প্রতিদিনের লোডশেডিং।  তবে ঘন্টায় ঘন্টায় লোডশেডিংয়ের বিষয়টি সঠিক নয় বলে জানান এই কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে