গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে নিত্যদিনের তীব্র যানজট নিরসনের লক্ষ্যে বাইপাস সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ আগস্ট শনিবার দুপুরে সদর ইউনিয়নের বরুন রাস্তায় খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে চাঁদপুর রাস্তার বর্জুনা পর্যন্ত ৯'শ মিটার কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে (এলজিইডি) ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে এই সড়কটি নির্মিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। এসময় এলজিইডির সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো: সেলিম হোসেন আরজু, জেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা ছানাউল্লাহ মেম্বার, ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, মেজবাহ উদ্দিন, হাবিবুর রহমান হবু, অ্যাডভোকেট মো: আলমাছ উদ্দিন, মীর মাসুদ করিম, হারুন অর রশিদ, ঠিকাদার আনোয়ার হোসেন, আকরাম হোসেন, সোহাগ প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসেন।