শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল,স্বপ্নের পথে এগিয়ে চলার নতুন প্রেরণা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৪:৫৯ পিএম
শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল,স্বপ্নের পথে এগিয়ে চলার নতুন প্রেরণা

ডোমার-ডিমলায় কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে বাইসাইকেল বিতরণ করেছেন।

শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়ার এ উদ্যোগে তাদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও উৎসাহ। নতুন বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের মুখের হাসি যেন ছড়িয়ে দিয়েছে নতুন স্বপ্নের আলো।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে এমপি অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষার পথে যাতায়াত সহজ করা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ও মেধার বিকাশের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ দেশ গড়ে উঠবে।

বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা জানায়, অনেক দূর থেকে তাদের বিদ্যালয়ে আসতে হয়। বাইসাইকেল পাওয়ায় এখন যাতায়াত আরও সহজ হবে। এতে সময় ও কষ্ট দুটোই কমবে এবং পড়াশোনায় মনোযোগ দেওয়ার সুযোগ বাড়বে।

অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবনে এমন সহযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া একটি বাইসাইকেল শুধু যাতায়াতের বাহন নয় এটি তাদের স্বপ্ন, শিক্ষা ও ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার একটি প্রতীক।

নতুন প্রজন্মের মুখের এই হাসিই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের আসল শক্তি। শিক্ষার্থীদের এই পথচলা হোক নিরাপদ, সুন্দর ও সফল এমন প্রত্যাশাই সবার।

আপনার জেলার সংবাদ পড়তে