কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৪:৫১ পিএম
কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাউখালীতে ফলদ ও বনজ বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপজেলা পরিষদ ও বিভিন্ন সড়কের পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা করে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ-ইমরান ফারুক, সাবেক যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা মাওলানা হোসেন মঈন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল-মাহমুদ সুমন সহ সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে