কলাপাড়ায় কৃষি সেবা নিশ্চিতে আন্তঃসংযোগ সভা অনুষ্ঠিত

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৫:১৬ পিএম
কলাপাড়ায় কৃষি সেবা নিশ্চিতে আন্তঃসংযোগ সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও কৃষকদের মধ্যে বিদ্যমান সেবা-সংক্রান্ত ঘাটতি চিহ্নিতকরণ এবং কৃষকদের প্রয়োজনীয় কৃষি সেবা সহজ ও কার্যকরভাবে নিশ্চিত করার লক্ষ্যে আন্তঃসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া কৃষি অফিসের সভাকক্ষে জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের  আয়োজনে কেয়ার বাংলাদেশ’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রদৃপ্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ জাফর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, কেয়ার বাংলাদেশ’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর সাবাহ সাবনম। 

সভায় কৃষকদের প্রয়োজন অনুযায়ী সরকারি ও বেসরকারি কৃষি সেবার সুযোগ, সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা এবং সেবা প্রদানকারী ও সেবাগ্রহীতাদের  মধ্যে বিদ্যমান যোগাযোগ ও সেবা ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি বলেন, কীটনাশক ব্যবহারে মাটির উর্বরতা কমে যাচ্ছে,  কৃষক ও ভোক্তাদের স্বাস্থ্যের ক্ষতি এবং রোগব্যাধী বাড়ছে। তাই জমিতে কৃষকদের রাসায়নিক সার ব্যবহার কম  করে জৈব সার ব্যবহারের উপর গুরুত্ব দেয়ার আহবান জানান।  পাশাপাশি কৃষকদের সরকারি কৃষি সেবা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানান। তিনি কৃষকদের প্রয়োজন অনুযায়ী কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

আপনার জেলার সংবাদ পড়তে