কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার বেলা ১১টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বেরে হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার-ভূমি বদরুজ্জামান রিশাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নানসহ অনেকে।