গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের কাহারোল উপজেলায় এডিপি অফিস হলরুমে মুকুন্দপুর পিএফও কাহারোল দিনাজপুর, কাহারোল এডিপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষনার আগে ও পরে গনমাধ্যমকে সম্পৃক্ত করে প্রচার ও জনসচেতনা কার্যক্রম এর আওতায় বিভিন্ন সংবাদ কর্মী, উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বাল্যবিবাহ, ঝড়ে পড়া শিশু বিভিন্ন বিষয় নিয়ে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, কাহারোল এডিপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস, আলবিনুক সরেন, প্রোগ্রাম অফিসার কাহারোল ও পলাশ। এসময় বিভিন্ন সংবাদ কর্মীর সংবাদ বিষয়ে এক গঠন মূলক আলোচনা করা হয়।