মুক্তাগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মেলার উদ্বোধন

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০২:৪৩ পিএম
মুক্তাগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মেলার উদ্বোধন

বর্ণাঢ্য র‌্যালি, মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তাগাছায় জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় ২দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এম.পি। অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জাকির হোসেন বাবলু। মৎস্য অধিদপ্তর ও ফিস হ্যাচারী এন্ড ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মেলায় সভাপতিত্ব করেন ইউএনও কৃষ্ণ চন্দ্র। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা মৎস্য অফিসার তানবীর আহম্মেদ, ফিস হ্যাচারী এন্ড ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল তুহিন।

আপনার জেলার সংবাদ পড়তে