হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৮:১৪ পিএম
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ মাধবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী  সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী ও ট্রাকের হেলপার নিহত হন।

আজ রোববার দুপুরে উপজেলার বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—ডাম্প ট্রাকের হেলপার ও মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা রিপন মিয়া (২৭) এবং অটোরিকশার যাত্রী ও একই উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার বাসিন্দা আবুল খায়ের (৫০)।

পুলিশ জানায়, দুপুরে সিলেটগামী ঢাকাগামী তেলবাহী লরিটির সঙ্গে ডাম্প ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি উল্টে গিয়ে মহাসড়কের পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আবুল খায়ের ও রিপন মিয়া নিহত হন।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত ও দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আপনার জেলার সংবাদ পড়তে