হবিগঞ্জের মাধবপুরে ৩০ কে.জি. গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩-এর একটি অভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে কানসাই নেরোল্যাক পেইন্টস (বাংলাদেশ) লিমিটেডের মেইন গেটের পাশে একটি কভার্ড ভ্যানে অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার রাজাপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ফজলে রাব্বী (২৫) এবং নোয়াখালীর সুবর্ণচর থানার হাজি বশির আহমদের বাড়ির মৃত বশির উদ্দিনের ছেলে নূর উদ্দিন (৩৫)কে গ্রেফতার করে। এ সময় তাদের দেওয়া স্বীকারোক্তি মতে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ কে.জি. গাঁজা উদ্ধার করা হয়।