পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আটোয়ারী পুলিশ

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৪:৩১ পিএম
পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আটোয়ারী পুলিশ

গত শুক্রবার (৭আগষ্ট) ওয়ারেন্ট ভুক্ত এই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে, আটোয়ারী আনার পথে ঠাকুরগাঁও  শহরে পৌঁছানোর পর, হ্যান্ডকাফ পড়ানো অবস্থায় আসামি গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।  আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমানের নেতৃত্বে রাত সাড়ে তিনটা ঠাকুরগাঁও শহরের একটি মসজিদ থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।  পরবর্তীতে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান নিজেই বাদী হয়ে, ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।  এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃত আসামি ঠাকুরগাঁও  সদর থানায় আটক রয়েছে। আসামী সায়দার রহমান (৩০) পিতা মোঃ শামসুল আলম সাং বলরামপুর,উপজেলা আটোয়ারী জেলা পঞ্চগড় এর নামে ১৩ টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে