আটোয়ারী আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপি'র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বিকেল ৩ টায় আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায়, উপজেলা বিএনপি'র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ এর সভাপতি তে উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন। আহ্বায়ক এম এ মজিদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই- খুদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃ তহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোঃ মিলনে আজম, সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম (বিএসসি) সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ । সভায় পাঁচ জন সভাপতি পদপ্রার্থী ও সতেরো জন সেক্রেটারি পদে মনোয়নপত্র গ্রহণ করেছেন।