বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমীতে বার্ষিক বৃত্তি প্রদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০১:১৫ পিএম
চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমীতে বার্ষিক বৃত্তি প্রদান

৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকালে চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমীর উদ্যোগে এক বর্ণাঢ্য বার্ষিক বৃত্তি প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম ও শিক্ষাবৃত্তির গুরুত্ব তুলে ধরে বলেন, “মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের এগিয়ে নিতে শিক্ষাবৃত্তি একটি সময়োপযোগী পদক্ষেপ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার মূল চালিকাশক্তি।”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল, সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার,বিএনপি নেতা জিয়া প্রধানিয়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে একাডেমির প্রাক্তণ প্রধান শিক্ষক আলী মোহাম্মদ স্মৃতিবৃত্তি,প্রাক্তণ ছাত্র আবুল কাশেম মেধাবৃত্তি ও বর্তমান প্রধান শিক্ষক গোফরান হোসেন বিশেষ বৃত্তি মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানের আগে  প্রধান অতিথি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক স্কুল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি  শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে