পঞ্চগড় আটোয়ারী উপজেলার ৪নং রাধানগর ইউনিয়নের শাহা পাড়ার গ্রামে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শতাধিক কৃষক আমন রোপনে ব্যপক বিপাকে পড়েছে । স্বরজমিনে গিয়ে দেখা যায় শাহাপাড়া গ্রামের মনতাজের বাড়ির সামনে পূর্বের একটি ব্রিজ নির্মান করা ছিল । ঐ ব্রিজের মুখে একই গ্রামের সলেমান নামের এক ব্যক্তি বাড়ি করার উদ্দেশ্যে মাটি ভরাট করলে পানি নিষ্কাশনের পথটি সর্ম্পন্ন রুপে বন্দ হয়ে যায়। এতে করে ঐ এলাকার শতাধিক কৃষক প্রায় ১৫০ একর জমিতে কোন প্রকার চাষাবাদ করতে পারেনি । রাধানগর ইউপি চেয়ারম্যান মো: আবু জাহেদ পানি নিষ্কাশনের জন্য ৩টি সরু মাপের রিং বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেও কৃষকদের কোন লাভ হয়নি । জমিতে পানি লেগে থাকা স্থানটি নিচু ও রিং স্লাপ দেওয়ার অপর পার্শের পানি যাওয়ার স্থানটি উচু ফলে, কোন ভাবে পানি নিষ্কাশন করা সম্ভব হয়নি । এলাকাবাসির অনেকেই ভারাক্রান্ত মনে এ প্রতিবেদককে বলেন, জমিতে পানি বেশি থাকার কারনে আমরা এখন পর্যন্ত কোন আমন ধান রোপন করতে পারিনি । আমাদের এই আমন ধানের ফসল ফলিয়ে আমরা আমাদের সংসার পরিচালনা ও জীবিকা নির্বাহ করে থাকি। আবারো আকাশের বৃষ্টি হলে এ সিজিনে আমন ধান রোপন করা আমাদের আর সম্ভব হবে না।এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকতাদের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।