মহিনন্দে বন্ধুদের মিলনমেলা উপলক্ষে

কিশোরগঞ্জের ফাইনাল ফুটবল ম্যাচ খেলা সম্পন্ন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০১:৫৮ পিএম
কিশোরগঞ্জের ফাইনাল ফুটবল ম্যাচ খেলা সম্পন্ন

কিশোরগঞ্জের মহিনন্দে  বন্ধুদের মিলনমেলা উপলক্ষে হয়েছে। শুক্রবার বিকেলে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের চাঁনমারী ফায়ারিং বাটে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মো.আবুল হাসেম, মহিনন্দ ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাসেম, সহসভাপতি শাহ আলম নয়ন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী, ইউপি সদস্য মো.হারুন অর রশিদ, জাসাসের শাহ আলম, স্বেচ্চাসেবক দলের নেতা হাবিবুল্লাহ, শিল্পী নিরব রিপন, নজরুল ইসলাম প্রমুখ। ইউপি সদস্য কামাল উদ্দিনের সভাপতিত্বে খেলার ধারা বর্ণনায় ছিলেন সংস্কৃতি কর্মী জাহাঙ্গীর আলম। খেলা পরিচালনায় ছিলেন জামাল উদ্দিন। খেলায় বন্ধু মহলের আদর্শ যুব সংস্থা ৪ গোল ও স্বপ্নের তরী যুব সংঘ ১ গোল প্রদান করে। অতিথিবৃন্দ বিজয়ীদেরকে ট্্রফি উপহার প্রদান করেন। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে