মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসর মুখর পরিবেশে প্রতিমন্ত্রীকে ছাত্র ছাত্রীরা ফুল ছিটিয়ে বরণ করে নেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ বিতরণ।