জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায় কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ডোবাটি পানিতে ভরপুর ছিল। ঐদিন বিকেলে সকলের অগোচরে বাড়ির পাশের ডোবায় জমে থাকা পানিতে পড়ে যান মাসুদ আকন্দ। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় আর উঠতে পারেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকার একপর্যায়ে তার ভাতিজি বাড়ির পাশের ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই আশরাফুল ইসলাম সুমন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে জানিয়েছেন ডোবায় পড়ে তার মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।