লক্ষ্ণীপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০২:০১ পিএম
লক্ষ্ণীপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লক্ষ্ণীপুরের রায়পুরে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি দল। উক্ত উদ্বোধনীয় খেলা প্রভাতী ক্রীড়া সংঘ ও রায়পুর পৌর একাদশ মোকাবেলা করেন। শুক্রবার বিকেলে রায়পুর সরকারি মার্চেন্ট অ্যাকাডেমির মাঠে খেলার উদ্বোধন করা হয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন লক্ষ্ণীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ও ডাক্তার মুকুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল ও এডভোকেট খায়ের আলম, আরো উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা যুবদলের সদস্য সচিব সুজন পাটোয়ারী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, রায়পুরে প্রথম শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি খেলাধুলা ও সচেতনতার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে