সাতকানিয়ার ৯০ ভাগ এলাকা বন্যাক্রান্ত

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০১:২৯ পিএম
সাতকানিয়ার ৯০ ভাগ এলাকা বন্যাক্রান্ত

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৯০ ভাগ এলাকা বন্যাক্রান্ত। উপজেলার ১৭টি ইউনিয়নও ১ টি পৌরসভার প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দী। সাঙ্গু নদীর পানি এখনও বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ডলু, হাঁঙ্গর, টঙ্কাবতী খালের অবস্থাও ভয়ঙ্কর। ডলু খালের রামপুর অংশে ভাঙ্গনের কারণে ডুবে গেছে বিশাল জনপদ। তাছাড়া উপজেলার সকল বিল গলা পরিমাণ পানির নিচে। তলিয়ে গেছে ক্ষেত-খামার। চরম হুমকির মুখে পড়েছে মানুষ ও গবাদি পশুর জীবন। আশ্রয় কেন্দ্রে এবং দূরবর্তী আত্মীয় বাড়ীতে আশ্রয় নিয়েছে অসংখ্য পরিবার। স্রোতে ভেসে গিয়ে যুবক ও শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। স্রোতের তোড়ে বাজালিয়ায় কবরস্থান হতে ভেসে ওঠেছে ৩ টি লাশ। উপজেলা প্রশাসন বন্যা দূর্গত জনগণের সহায়তায় সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসনের তদারকিও অব্যাহত রয়েছে। সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার হতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একইদিন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সরেজমিনে সাতকানিয়ার বন্যা পরিস্থিতি পরিদর্শণ করেছেন। উক্ত দিন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানও সাতকানিয়া সফর করেছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা শুক্রবার সাতকানিয়া সফরকালে জানান, "সাতকানিয়া উপজেলার ৯০ ভাগ এলাকা বন্যাক্রান্ত। উপজেলার ১৭টি ইউনিয়নও ১ টি পৌরসভার প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দী। ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। আরো সরকারি সহায়তা শীঘ্রই পৌঁছবে।"

আপনার জেলার সংবাদ পড়তে