পাবনা-৩ আসনে

ভোটের ফলাফল বাতিল, ভোট পুণঃগণনার আবেদন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৪:৪০ এএম
ভোটের ফলাফল বাতিল, ভোট পুণঃগণনার আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী,কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। গত বুধবার (১১ মার্চ) তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্বাচনী স্পেশাল বেঞ্চে ফলাফল বাতিল এবং ভোট পুণঃগণনার দাবি করে আবেদন করেন। নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও পাবনা জেলা জামায়াতের (তরবিয়াত) সহকারী সেক্রেটারি মাওলানা আলী আছগারের নিকট ৩ হাজার ২৬৯ ভোটে পরাজিত হন কৃষকদলের এই নেতা। নির্বাচনী স্পেশাল বেঞ্চের একক বিচারক বিচারপতি মো. জাকির হোসেন শুনানি শেষে আবেদনটি গ্রহণ করেন। আদালত আগামী ১৪ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল নির্বাচন সামগ্রী সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে