কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান আর নেই

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ১১ মার্চ, ২০২৬, ০৪:৪১ এএম | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৪:৪১ এএম
কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান আর নেই

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার মনিবুর রহমান (৫৭) মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক সাড়ে তিনটায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি ডায়াবেটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার চরমোনাই। তার অকাল মৃত্যুতে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সবুজ কান্তি শিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ শিক্ষক মহল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে