লৌহজংয়ে ৩৮০০ কেজি জাটকা আটক

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ১০:০০ এএম
লৌহজংয়ে ৩৮০০ কেজি জাটকা আটক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বাস থেকে ৩ হাজার ৮০০ কেজি জাটকা আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (৪ মার্চ) রাত ১১টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানার পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানার পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি বাস তল্লাশি করে প্রায় ২৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের তিন হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। একপর্যায়ে চালক ও চালকের সহযোগীর মুচলেকা নিয়ে বাস ছেড়ে দেয়া হয়। পরে জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। কোস্ট গার্ড জানায়, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে