কাউখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২৯ এএম
কাউখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা

পিরোজপুরের কাউখালীতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ কাউখালী উপজেলার সকল অঙ্গসংগঠনের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা শাখার জমিয়াতুল হিযবুল্লার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুন হোসেন, মাওলানা হাফেজ এবাদত হোসেন, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব।

আপনার জেলার সংবাদ পড়তে