সুজানগরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৫ এএম
সুজানগরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে পাবনার সুজানগরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনভর সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ড্যাব পাবনা জেলা শাখার উদ্যোগে এবং সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত ওই স্বাস্থ্য ক্যাম্পে ৫শতাধিক রোগী হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসা নেন। এতে   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ওয়াসিম খান, ডাঃ সুমন, ডাঃ হাসানুজ্জামান, ডাঃ মনিরুজ্জামান এবং ডাঃ হারুনুর রশিদসহ ১০জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসাসেবা প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে