বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৫:১০ পিএম
বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ছবি: FNS

রাজাশাহীর বাঘায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবস পালন করা হয়। উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নর্িাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা জামায়াতে ইসলামীর সবাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে