গাছে ঝুলছিল মাছ বিক্রেতার লাশ

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ১১ জানুয়ারী, ২০২৬, ১০:৩১ এএম | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:১২ এএম
গাছে ঝুলছিল মাছ বিক্রেতার লাশ

রাজগঞ্জ ইউনিয়ন থেকে  নারায়ণ চন্দ্র দাস(৫৫) নামে এক মাছ বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১২ টায় উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের রাখাল চন্দ্র দাসের বাড়িতে। সে পেশায় একজন মাছ বিক্রেতা। এলাকাবাসী জানায়, বাড়ির পাশে পুকুর পাড়ে আম গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখে পুলিশে খবর দেয়।  পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, মোঃ সবুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে গলায় ফাঁস দিয়েছে। তিনি বিভিন্ন ধরনের রোগে কষ্ট পাচ্ছিল। শারীরিক অসুস্থতার কারণে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত ভাবে বলা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে