মণিরামপুরে মাথায় গুলি করে যুবককে হত্যা

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ১০:২০ এএম
মণিরামপুরে মাথায় গুলি করে যুবককে হত্যা

যশোরের মণিরামপুরে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে কপালিয়া বাজারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের একাধিক সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ঘটনার সময় তিনি কপালিয়া বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (বরফকল) অবস্থান করছিলেন। সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী এক গলিতে নিয়ে যায়। সেখানে তার মাথা লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার মোটিভ সম্পর্কে এখনো জানা যায়নি এবং হত্যাকান্ডে কারা জড়িত তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে