দ্রুততম ১৬ হাজারের বিশ্বরেকর্ড গড়লেন কোহলি

এফএনএস স্পোর্টস
| আপডেট: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:১১ এএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:১১ এএম
দ্রুততম ১৬ হাজারের বিশ্বরেকর্ড গড়লেন কোহলি

আরও একটি রেকর্ডে স্বদেশি কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি। লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে গতকাল বুধবার দ্রুততম ১৬ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ভারতের ঘরোয়া বিজয় হাজারে দিল্লির হয়ে অন্ধ্র প্রদেশের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড গড়েন কোহলি। ১৫ বছর পর তিনি এই টুর্নামেন্টে খেলতে নেমেছেন। লিস্ট-এ ক্রিকেটে (ওয়ানডে) কোহলির ১৬ হাজার রান করতে লাগলো ৩৩০ ইনিংস, শচিনের লেগেছিল ৩৯১ ইনিংস। শুধু ১৬ হাজারেই নয়, এর আগে পুরুষদের লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ১০ হাজার, ১১ হাজার, ১২ হাজার, ১৩ হাজার, ১৪ হাজার, ১৫ হাজার রানেরও রেকর্ডও কোহলিরই।