কটিয়াদীতে ধান কাটার মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৩০ নভেম্বর, ২০২৫, ০৮:৫১ এএম | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৮:৪৭ এএম
কটিয়াদীতে ধান কাটার মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে ধান কাটার মেশিনের নিচে পড়ে মোঃ সাজ্জাদ হোসেন সাজিব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাড়ির পাশে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা দেখতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন উপজেলার মসূয়া ইউনিয়নের চর আলগী দক্ষিণ পূর্বপাড়া গ্রামের প্রবাসী মোঃ শাহজাহানের পুত্র। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা দেখতে যায় সাজিব। মেশিনের পিছনে দাঁড়িয়ে সে ধান কাটা দেখছিলো। চালক আবুল কাসেম হাভেস্টার মেশিন পিছনে গিয়ার দিলে শিশুটি নিচে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার পূবেই শিশুরটির মৃত্যু হয়। তার মাথা ও পিঠে আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। 

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান জানান, ঘটনাটি অবগত হয়েছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে