কলমাকান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৩:০২ এএম
কলমাকান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ইসবপুর গ্রামে একটি পরিত্যক্ত ঘর থেকে ইলিয়াস হোসেন অপু (২৮)-এর ঝু-ল-ন্ত ম'র'দে'হ উ'দ্ধা'র করেছে পুলিশ।

পরিবারের বরাতে জানা যায়, গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে অপু বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাত ১টার দিকে তার মা পরিত্যক্ত ঘরের দরজা খুলে তাকে ধন্যার  সঙ্গে প্লাস্টিকের দড়িতে ঝু/লে থাকতে দেখেন। খবর পেয়ে কলমাকান্দা থানার এসআই আবু হানিফা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, আজ সোমবার সকালে ম'র'দে'হ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।