সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৮:৪১ এএম
সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ের বিজয় নগরের নতুন সড়কে পাশ থেকে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিপরদীর চৈতী কম্পোজিট কারখানার পাশ থেকে শুক্রবার পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালের হাসপাতাল মর্গে প্রেরন করে।

স্থানীয়রা জানান, বিজয় নগরের নতুন সড়কের পাশে রিজওয়ান নামে এক অটোরিক্সা চালকের রক্তাক্ত মরদেহ ও কিছু দূরত্বে একটি অটোরিকসাললল পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ শুক্রবার দুপুরে উপজেলার বিজয় নগরের নতুন সড়কে পাশের পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত অটোরিক্সা চালক রিজওয়ান বারদী ইউনিয়নের ভটের পাড়া গ্রামের মনির হোসেনের ছেলে। তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক সেলিম মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিপরদী এলাকায় চৈতী কম্পোজিট কারখানার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে