বাসের চাপায় অটোরিকশাচালকসহ তিনজনের মৃত্যু

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৪:৪৮ এএম
বাসের চাপায় অটোরিকশাচালকসহ তিনজনের মৃত্যু

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় পড়ে একটি অটোরিকশা। এতে অটোরিকশাচালকসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদি এলাকায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনার ঘটে।

মারা যাওয়ারা হলেন- মাধবদীর রাইনাদি এলাকার রবিউল্লাহর ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) এবং অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।

তথ্য সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহণের একটি বাস রাইনাদি এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই সিয়াম মারা যান। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে ফাহিম এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়।

ইটাখোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান শুক্রবার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, “রাতে বাসচাপায় তিনজনের মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে।”

আপনার জেলার সংবাদ পড়তে