কাউখালীতে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৩:২০ এএম
কাউখালীতে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত মো: আলী হাসান  (৩০) নামের এক যুবক মারা গেছে। রোববার রাতে খুলনা ২৫০ শষ্যা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার মোঃ আলীকে মৃত ঘোষণা করেন। নিহত আলী উপজেলার শিয়ালকাঠী গ্রামের হাকিম হাওলাদারের ছেলে। এ ঘটনায় রাতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

জানাগেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে পূর্ব শিয়ালকাঠির বান্দাঘাটা গ্রামে ডাকাত ডাকাত বলে কিছু লোকে চিৎকার করে এসময় এলাকার স্থানীয়রা চারদিকে দিয়ে আটকিয়ে ডাকাত সন্দেহে মোঃ আলী হাসানকে আটক করে বেধড়ক মারধর করেন। এর পরে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাকে গনপিটুনি দিয়ে আহত করে হাত পা বেধে ফেলে রেখে দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলী হাসানকে উদ্ধার করে রাত ৯ টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। রাত সাড়ে ১২টার দিকে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থায় মৃত্যু হয়।

শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুল ইসলাম জানান, আলী হাসান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে পূর্ব শিয়ালকাঠি এক বাড়ীতে গেলে লোকজনের ডাক চিৎকারে এলাকাবাসী ধরে গনপিটুনি দেয়। এসময় তার কাছে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কাউখালী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির পিরোজপুর জেলার সহকারি সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম জানান, আমি দলীয় কাজে স্বরূপকাটিতে ছিলাম এসে শুনি আমার বাড়িতে ডাকাত এসেছিল, ডাকাতির কথা এ সময় মসজিদের মাইকে ঘোষণা করা হলে আসে পাশের এলাকাবাসী এসে ডাকাতকে গণপিটুনি দেয়। আলী হাসান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, চোর এবং ডাকাত। নিহতের স্ত্রী সোনিয়া ও আত্মীয় স্বজন জানান, মোঃ আলীকে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানার মামলা দায়ের করেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মাসুদ হাওলাদার (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে