চাঁদপুরের তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০২:৩৪ এএম
চাঁদপুরের তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং আটক

১৭ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং এর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার কদমতলা এলাকা থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং ইসমাইল হোসেন (১৭), তামিম খান (১৬), সালাইমান আজিমন (১৫) তানিব (১৭) এবং রেদোয়ান (১৭)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ০৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত ধারালো  অস্ত্র এবং গ্রেফতারকৃতদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৮ অক্টোবর এ তথ্য জানিয়ে তাতে বলা হয়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে