চাঁদপুর হাইমচরে ফার্মেসি, হোটেল-রেস্তোরাঁয় অভিযান ও জরিমানা আদায়

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:৪৭ এএম | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:৪৭ এএম
চাঁদপুর হাইমচরে ফার্মেসি, হোটেল-রেস্তোরাঁয় অভিযান ও জরিমানা আদায়

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অভিযানে ফার্মেসী ও হোটেল রেস্তোরাঁকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 ১২ অক্টোবর ২০২৫ তারিখ  বেলা ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও হাইমচর উপজেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তার উপস্থিতিতে অবৈধ রেস্তোরাঁ এবং ফার্মেসির বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাইমচর উপজেলার আলগী বাজার এলাকায় কালু হোটেল, বিসমিল্লাহ সুইটস এন্ড রেস্তোরাঁ এবং ভাই ভাই ফার্মেসি নামে কারখানাগুলো মেয়াদউত্তীর্ণ জিনিস, অস্বাস্থ্যকর এবং অপরিস্কার অবস্থায় খাবার উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে উপরোক্ত ফার্মেসী ও হোটেল রেস্তোরাঁকে ৩৪০০০.০০ টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করার লক্ষ্যে  সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে দে তথ্য জানানো হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে