ধামইরহাটে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) :
| আপডেট: ৮ অক্টোবর, ২০২৫, ০৫:০৪ এএম | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৫:০৪ এএম
ধামইরহাটে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে রাস্তার পাশে যুবকের জখমী মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৭ অক্টোবর সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া রাস্তার চকবদনএলাকায় এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, সেনন নগর গ্রামের বিনয় রবিদাসের ছেলে নিতাই রবিদাসকে ৭ অক্টোবর সকালে উপজেলার চকবদন এলাকায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে

স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। তাৎক্ষনিক ভাবে থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ধামইরহাট থানার ওসি ঈমাম জাফর জানান, উদ্ধারকৃত যুবকের মরদেহের মাথায়

আঘাতের চিহ্ন রয়েছে, তবে সেটি নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তে পাঠানো

হয়েছে, রিপোর্ট পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয়রা নিতাই রবিদাসকে ৬ অক্টোবর ফতেপুর বাজার এলাকায় চা খেতে দেখেছেন

বলে জানান। তবে এটি হত্যা নাকি একটি দুর্ঘটনায় মৃত্যু সেটি এখন জনমনে

প্রশ্ন। অপেক্ষা ময়না তদন্ত রিপোর্টের।

আপনার জেলার সংবাদ পড়তে