চাঁদপুর সদর উপজেলায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৯:০৬ এএম
চাঁদপুর সদর উপজেলায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ০৬ অক্টোবর ২০২৫ তারিখ ০০২০ ঘটিকায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম কুর্মাডুগি এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আবিদ (৩৮)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ০৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০২টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে