গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২১ এএম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে দশটায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রহনপুর তদন্ত কেন্দ্রের আইসি ফরিদউজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ মাসুম, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামলসহ অন্যরা। মাসিক সভায় শারদীয় দুর্গোৎসবের আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে