চাটমোহরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৫ এএম
চাটমোহরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনার চাটমোহর থানা পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলো উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী উত্তরপাড়া গ্রামের মৃত তয়জাল প্রামানিকের ছেলে কবির হোসেন (৪৬)। পুলিশ তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মাদক বিরোধি বিশেষ অভিযান চালিয়ে থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ানজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন এবং ইয়াবা ট্যাবরৈট জব্দ করেন। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,আটককৃত মাদক ব্যবসায়ী কবিকর হোসেনের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আপনার জেলার সংবাদ পড়তে