পদোন্নতি পেয়ে এএসপি হলেন পুলিশের ৩৯ পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৩ এএম
পদোন্নতি পেয়ে এএসপি হলেন পুলিশের ৩৯ পরিদর্শক

পুলিশ বাহিনীতে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত মোট ৩৯ জন কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে

আপনার জেলার সংবাদ পড়তে