বাউফলে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) :
| আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ এএম | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ এএম
বাউফলে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী বাউফলে আম গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার বাউফল পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কাগুজিপুল এলাকায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিমের বাবার নাম বাবর আলী। বাড়ি কুড়িগ্রাম জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে বাউফলের মদনপুরা ইউনিয়নের সোনামুদ্দিন গ্রামের আদর্শ গুচ্ছ গ্রামে বসবাস করতেন। তিনি দুই সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সুজন পাল জানান, আব্দুল হাকিমসহ চারজন শ্রমিক স্থানীয় মৃত শাহজাহান বেন্ডারের বাড়িতে একটি আম গাছ কাটছিলেন। এসময় তিনি বাড়ির ভেতরের বিদ্যুতের সার্ভিস লাইনের তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান বলেন, “বিষয়টি আমরা অবহিত হয়েছি। বিস্তারিত জানার জন্য হাসপাতালে একজন অফিসার পাঠানো হয়েছে।”

আপনার জেলার সংবাদ পড়তে