কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিকের কারাদণ্ড

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ০৩:০৮ পিএম
কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন,  ড্রেজার মালিকের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিক মো. হাবিব কে (৫৫) ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড কার্যকর করেছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা দুইটায় এ অভিযান পরিচালিত হয়। এসময় ড্রেজারটি বিনষ্ট করা হয়েছে।

ইয়াসীন সাদেক জানান, ধানখালীর মৃধা বাড়ির পাশে টিয়াখালী নদী থেকে ওই ব্যক্তি ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে