মোল্লাহাটে বালুবাহী ট্রলির চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৪ এএম
মোল্লাহাটে বালুবাহী ট্রলির চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে দ্রুতগামী ও বেপরোয়া চালিত বালিবাহী ট্রলার টেম্পুর চাপায় পার্থ টিকাদার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাচনা-আঙরা সড়কের কাচনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কাচনা গ্রামের নৃপেন টিকাদারের ছেলে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার উদয়পুর গ্রামের করিমের মালিকানাধীন অবৈধ ট্রলার টেম্পুটি বালু বোঝাই করে যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পরিবারের সদস্যরা আশঙ্কা থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনার পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে